👁 42 Views

পার্বতীপুরে পরিত্যক্ত ৯২ রাউন্ড গুলি উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে। গত শনিবার (১২ সেপ্টম্বর) রাত পোনে ১২টায় পরিচালিত অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়। আজ রবিবার র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল পার্বতীপুরের রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি। উদ্ধারকৃত গুলি জিডি মূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ বলেন, আজ রবিবার সকালে র‌্যাবের উদ্ধারকৃত গুলির ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি সাধারন ডাইরী হয়েছে র‌্যাব। তবে, ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *