মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের সূচনা হয়।
নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল (২৩ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET) অনুষ্ঠিত হবে। এ ধাপে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হবে।

শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *