কলাপাড়ায় কেয়ার ফর উইমেন প্রেজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় কেয়ার ফর উইমেন প্রেজেক্ট’র লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন সভা কক্ষে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

গেটস ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আভাস,স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন’ট আয়োজনে ওয়ার্কশপ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার, আভাস’র উপ-নির্বাহী পরিচালক জান্নাতুন নাঈম ঐশী , কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

বক্তব্য রাখেন, স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড  ইমতিয়াজ হৃদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও ম্যানেজার মোহাম্মদ মুনিরুজ্জামান, কোস্ট ফাউন্ডেশনের ডিসট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার মো.জহিরুল ইসলাম, বিন্দুর মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার এস.কে শাওন আহমেদ।

কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি চর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। এছাড়া প্রকল্পের মাধ্যমে অর্জিত ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এসময় নারী কৃষকরা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আগে ও পরের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা কৃষি প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, ভার্মি কম্পোস্ট তৈরি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা এবং দলীয় উদ্যোগের মাধ্যমে কীভাবে নিজেদের কৃষিকাজ ও জীবিকার উন্নয়ন করেছেন  তা শেয়ার করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান নারী কৃষকদের উৎসাহিত করে বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট পরিসরে কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে। শুরুতেই বড় অঙ্কের ঋণ নেওয়ার প্রয়োজন নেই। ঋণ পরিশোধের সক্ষমতা না থাকলে ঋণ না নিয়ে অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিকল্পিতভাবে আয় বৃদ্ধি, সঞ্চয় এবং ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়ানোর ওপর গুরুত্বারোপ  করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *