রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঢাকায় রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মহিবুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ ইবনে হাসান, সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা এবং অর্থ সম্পাদক হিসেবে মহিবুর রহমান মেঘ-কে মনোনীত করা হয়েছে।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রক্তযোদ্ধা পার্বতীপুরের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *