👁 170 Views

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *