একাদশে ভর্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : একাদশে শিক্ষার্থী ভর্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে এ তথ্য জানান।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া শেষে গত বুধবার প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হন।

মনোনয়ন পাওয়ার পর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে বলা হয়েছিল। সেই সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়েছে। এরপর শিক্ষার্থীদের আবেদন করা কলেজগুলোর পছন্দক্রম ও মাইগ্রেশনের ভিত্তিতে আজ রাতে নতুন ফল প্রকাশ করা হবে।

মাইগ্রেশনের ফল প্রকাশের পর আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

জানবেন যেভাবে

শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/ -এ এবং আবেদনে যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *