২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *