👁 428 Views

পার্বতীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক পাকা সড়কের পুরাতন বাজার তেলিপট্টি মোড় সংলগ্ন সাবেক পৌর চেয়ারম্যান ওহাবের দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিসকাঠারি-হরিপুর এলাকার জলিল মাস্টারের ছেলে।
জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে তেলিপট্টি মোড়ের সামনে জলছায়ার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাথী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি পার্বতীপুর উপজেলার নগদ প্রতিষ্ঠানের এস আর পদে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এ এসআই লাবণী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনা হয়েছে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *