সাংবাদিক আজিজুল হাকিমের পিতার ইন্তেকাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দৈনিক নববাণী পত্রিকার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও আজিজ লাইব্রেরির স্বত্বাধিকারী সাংবাদিক আজিজুল হাকিমের পিতা মোস্তাফিজুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

মরহুম মোস্তাফিজুর রহমানের জানাজার নামাজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বাসুপাড়ায় অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *