পার্বতীপুর হাত ধোঁয়া দিবস পালিত

পার্বতীপুর(দিনাজপুর) থেকে  ঃ “হাত ধোঁয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরে হাত ধোঁয়া দিবস পার্বতীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আজিজ আমান এর সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সূচনা মূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকার, আনসার ভিডিপি অফিসার রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন হাত ধোঁয়া দিবসে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে হাত ধোঁয়ার ৭ টি উপায় সরাসরি প্রদর্শন করে দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *