
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৭০) মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ী এলাকার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে অজ্ঞাত ওই ব্যক্তিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ৩৭৭/১ রেল খুঁটি আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। সকাল সাড়ে ৭টার পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবী ও গ্রে কালারের চেক চেক লুঙ্গি এবং একটি গামছা ছিল। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) অমিত পার্থ সরকার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।