শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় ওষুধ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিক বিহীন বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *