
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান মুন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে আর ও এক জন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খয়ের পুকুর হাট-টেক্সেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মুন উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের আরিফুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খয়ের পুকুর হাট-টেক্সেরহাট সড়কে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মনিরুজ্জামান মুন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সাজ্জাদ হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।