শ্রীমঙ্গলে চোরাই গরুসহ আটক ১

 

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই গরুসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এএসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভুনবীর ইউনিয়নের ক্লোনেল চা বাগান এলাকা থেকে আবিদ আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আবিদ আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌরি ইউনিয়নের হরিতলা গ্রামের সিরাজ আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২ অক্টোবর দুপুরে ভুনবীর ইউনিয়নের ভীমসী এলাকার ক্লোলেন চা বাগানের ৬নং সেকশন ছড়ারপাড় থেকে একটি গরু চুরি হয়।
এ ঘটনায় গরুর মালিক রনি সাওতাল শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই গরু উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আবিদ আলী গরু চোরচক্রের একজন সক্রিয় সদস্য।
গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *