গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নতুন করে আরও দুই-তিনটি বিশ্ববিদ্যালয় এতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি লড়াই শুরু হবে। এরপর ২০ মার্চ ‘সি’ (বাণিজ্য) ও ‘ডি’ (আর্কিটেকচার) ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষার এই সূচি নিশ্চিত করেছেন। ভর্তি আবেদনের আনুষ্ঠানিক সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *