
মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আবু তাহের শাহেদ গাজী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেই শহরের কলেজ রোডে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মনসুর।
এসময় উপস্থিত ছিলেন কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী,শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, আহ্বায়ক,শ্রীমঙ্গল ইসলামিক সোসাইটির সাবেক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস মো. আশরাফুল ইসলাম কামরুল, অভিভাবক সদস্য,অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম,দেওয়ান শামসুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাহিদুর রহমান সালেহ,মৌলভীবাজার সিভিল সার্জন অফিস এর পরিসংখ্যানবিদ এ.টি.এম আনোয়ার গাজী প্রমুখ নেতৃবৃন্দ।
জানা যায় আবু তাহের শাহেদ গাজী প্রধান শিক্ষক হিসেবে ১৯৮৮ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাকতায় পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা নিয়ে তার কর্মময় জীবনের সমাপ্তি হয়। তার গ্রামের বাড়ী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গাজী বাড়ী। তিনি সন্তানের জনক। ছেলে মোহাম্মদ উসমান গাজী মিশরের কায়রোতে আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মেয়ে গাজী জান্নাতুন নাঈমা শ্রীমঙ্গল সরকারি কলেজে বিএসএস ( সম্মান) রাষ্ট্র বিজ্ঞানে অধ্যয়নরত।